জেলায়-জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে

কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাসে এমনটাই বলা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপম

কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাসে এমনটাই বলা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৮ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। পরবর্তী দুদিন সেরকমভাবে বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া না হলেও, রবিবার নাগাদ উত্তরবঙ্গ জুড়েই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জেলাগুলির মধ্যে রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার। এছাড়াও আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। পরবর্তী ৪৮ ঘন্টায় শুকনো আবহাওয়া থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে উত্তরবঙ্গের মতোই আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৬.৫ (২৩.২)
বালুরঘাট ২৫.৮ (২৬.২)
বাঁকুড়া ২৬.৬ (২৪.২)
ব্যারাকপুর ২৮ (২৫.৬)
বহরমপুর ২৫.৮ (২৬)
বর্ধমান ২৫ (২৪.৩)
ক্যানিং ২৭.৪ (২৫)
কোচবিহার ২৫.১ (২৫.১)
দার্জিলিং ১২ (১২.৫)
দিঘা ২৭ (২৬.৩)
কলকাতা ২৭.৬ (২৩.৮)
মালদহ ২৮.১ (২৪.২)
পানাগড় ২৭.৮ (২৫)
পুরুলিয়া ২৪.৫ (২৩.১)
শিলিগুড়ি ২৪.১ (২৩.৭)
শ্রীনিকেতন ২৬.৮ (২৩)

ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, এদিনই কেরলে মৌসুমী বায়ু ঢোকার কথা। ইতিমধ্যে উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র অনুযায়ী, মেঘের আনাগোনা বেড়েছে। অন্যদিকে দক্ষিণ-পশ্চিম বায়ুর কারণে আগামী ৫ দিন উত্তর পূর্বের রাজ্যগুলিতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অরুণাচল প্রদেশে ৪-৬ জুনের মধ্যে, অসম, মেঘালয়ে ৪ জুনের মধ্যে নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরায় ৫ ও ৬ জুন। এছাড়াো অসম ও মেঘালয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে ৫ ও ৬ জুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+