ফের বাড়তে চলেছে তাপমাত্রা, শীতে বাধা 'দুই ভিলেন'! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে
এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমলেও, সোমবারের পর থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (weather) । ভোর ও রাতের দিকে শীতের (winter) আমেজ বজায় থাকবে বলেও জানানো হয়েছে। তবে
এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমলেও, সোমবারের পর থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (weather) । ভোর ও রাতের দিকে শীতের (winter) আমেজ বজায় থাকবে বলেও জানানো হয়েছে। তবে পৌষ সংক্রান্তির আগে ফের জাঁকিয়ে শীত পড়তে পারে বলেও জানানো হয়েছে।

ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা
আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা শীতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। উত্তর ভারত থেকে আসা উত্তরে হাওয়ার পথ রুদ্ধ করেছে এই পশ্চিমী ঝঞ্ঝা। অন্যদিকে বঙ্গোপসাগরের দিক থেকে বইছে পূ্বালী হাওয়া। যার জেরে উত্তর-পূর্ব ভারতে দুর্যোগ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি আগামী ৭২ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে তারপর থেকে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘন্টায় আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় আগামী তিনদিন মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। এছাড়া আগামী তিনদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে তারপর থেকে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১০ (১০.৩)
বালুরঘাট ৯.২ (৯.৬)
বাঁকুড়া ১০.৯ (১০.৯ )
ব্যারাকপুর ১০.১ (১১.৩ )
বহরমপুর ১১.২ (১০.৬)
বর্ধমান ১১ (১৩)
ক্যানিং ১১ (১২)
কোচবিহার ৬.৭ (৭.১)
দার্জিলিং ৪.৪ (৪)
দিঘা ১১ (১২.২)
কলকাতা ১৩.৪ (১৩.৭)
মালদহ ১২.৯ (১২.৮)
পানাগড় ৮.৪ (১০.৬)
পুরুলিয়া ৬.৪ (৭)
শিলিগুড়ি ৭.৫ (৭.৮ )
শ্রীনিকেতন ৮.২ (১০.৩)












Click it and Unblock the Notifications