প্রবল বৃষ্টির সঙ্গেই রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা, আগামী ২৪ ঘন্টায় বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
সকাল থেকে আকাশ মেঘলা । সকালেই ঝড়-বৃষ্টি হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলার কোনও কোনও জায়গায়। কলকাতা ও আশপাশের এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের (weather office) তরফ থেকে। পাশাপাশ
সকাল থেকে আকাশ মেঘলা । সকালেই ঝড়-বৃষ্টি হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলার কোনও কোনও জায়গায়। কলকাতা ও আশপাশের এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের (weather office) তরফ থেকে। পাশাপাশি নিম্নচাপ অক্ষরেখার কারণে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে বলেও জানানো হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২ জুলাই শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। এছাড়াও উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩ জুন শনিবার সকালে মধ্যে দার্জিলিং, কালিম্পং-এ ভারী থেকে অতিভারী, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের কোনও কোনও অতিপ্রবল এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২ জুলাই শুক্রবার সকালের মধ্যে পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩ জুলাই শনিবার সকালের মধ্যে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। শুধুমাত্র মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৫.৫ (২৬.২)
বালুরঘাট (২৬.৬)
বাঁকুড়া ২৪.৪ (২৭.২)
ব্যারাকপুর ২৬.৮ (২৮.৬)
বহরমপুর ২৪.২ (২৪.৬)
বর্ধমান ২৪.৬ (২৫.৪)
ক্যানিং ২৩.৪ (২৮)
কোচবিহার ২৪.৬ (২৪.৬)
দার্জিলিং ১৬.৫ (১৬.২)
দিঘা ২৬.৫ (২৮.২)
কলকাতা ২৬ (২৮.৭)
মালদহ ২৫.৮ (২৫.৩)
পানাগড় ২৬.৫ (২৮.৩)
পুরুলিয়া ২৭.১ (২৭.৩)
শিলিগুড়ি ২৪.৬ (২৬)
শ্রীনিকেতন ২৪.৪

তাপপ্রবাহের পূর্বাভাস
পাকিস্তান থেকে পশ্চিমা কিংবা দক্ষিণ পশ্চিমা বায়ু উত্তর পশ্চিম ভারতে ঢুকছে। যেই কারণে পঞ্চাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান, পশ্চিম উত্তর প্রদেশ এবং পশ্চিম মধ্য প্রদেশে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।












Click it and Unblock the Notifications