কলকাতা সহ ৭ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কবার্তা হাওয়া অফিসের
কিছুক্ষণের মধ্যে কলকাতা-সহ সাত জেলায় শুরু হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। যা বুধবারের থেকে কম।
কলকাতা-সহ রাজ্যের সাত জেলায় শুরু হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। যা বুধবারের থেকে কম। শুক্রবারের পর এই বৃষ্টির প্রকোপ কমতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

বৃষ্টির সতর্কবার্তা
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কিছুক্ষণের মধ্যে কলকাতা-সহ সাত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কলকাতা ছাড়াও জেলাগুলির মধ্যে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা।

বুধবার সন্ধের পর জেলায় জেলায় বৃষ্টি
পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতে রাজ্য জুড়ে বৃষ্টি। বুধবার সঙ্গের পর থেকে দক্ষিণবঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি এবং উত্তরে দার্জিলিং, কালিম্পং-এ বৃষ্টি হয়।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যদিও আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১৬.১
বাঁকুড়া ১৭.৩
বর্ধমান ১৭.৫
ক্যানিং ১৯.৬
কোচবিহার ১৬.৬
দার্জিলিং ৫.৪
ডায়মন্ডহারবার ১৯.৬
দিঘা ২০.৬
মালদহ ১৮.৫
শিলিগুড়ি ১৬.৭
শ্রীনিকেতন ১৭.৪












Click it and Unblock the Notifications