ফের ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস এই সপ্তাহান্তেই! বাংলার কোন কোন এলাকা ভিজতে চলেছে দেখে নেওয়া যাক

ঝলমলে রোদ শুক্রবার সকালে বাংলার বিভিন্ন জায়গায় থাকলেও, ফের মহালয়ার আগে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই চলতি সপ্তাহে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে রাজ্যের একাধিক জায়গায় । এরপর এই সপ্তাহান্তেও বৃষ্টির প্রবল দাপট দেখা যেতে পারে বলে খবর। একনজরে দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস।

উত্তরবঙ্গের জলছবি

উত্তরবঙ্গের জলছবি

উত্তরঙ্গে মাঝের কয়েকটি দিনে খানিকটা বিশ্রাম নিয়েছে ষ্টির দাপট। এরপর ফের একবার ঝোড়ো ইনিংস খেলতে চলেছে বৃষ্টি! শুক্রবার থেকেই বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে বলে খবর। সপ্তাহান্তে ও শনি এবং রবিবার বৃষ্টির দাপট থাকবে।

নদীর জলস্তর ঘিরে শঙ্কা

নদীর জলস্তর ঘিরে শঙ্কা

প্রবল বৃষ্টির দাপটে উত্তরবঙ্গের বিভিন্ন নদীর জলস্তর বাড়তে শুরু করতে পারে। এমন আশঙ্কা রয়েছে আবহবিদদের। উল্লেখ্য, জোড়া ঘূর্ণাবর্তের জেরে বাংলার বিভিন্ন জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্তের জেরেই বৃষ্টির পরিমাণ রাজ্যে বাড়বে বেল আশঙ্কা।

 দক্ষিণবঙ্গের পরিস্থিতি

দক্ষিণবঙ্গের পরিস্থিতি

সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সপ্তাহের শেষে শনি ও রবিবার বহু এলাকাতেই হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর।

 দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে?

দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে?

সপ্তাহ শেষে বৃষ্টি দাপট দেখাতে পারে, পূর্ব মেদিনীপুর, হুগলি, কলকাতা, হাওড়াতে। এছাড়াও উত্তর ২৪ পরগনা বৃষ্টির জেরে ভিজতে পারে প্রবলভাবে। সঙ্গে দক্ষিণ ২৪ পরগানাতে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

 তাপমাত্রা আজ

তাপমাত্রা আজ

কলকাতায় এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির আশপাশে ঘুরবে। আপাতত আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে বঙ্গবাসী মুক্তি পাচ্ছেন না। তবে কয়েকটি জেলায় বৃষ্টি খানিকটা হলে স্বস্তি দেবে। বৃষ্টি কমলেই ফের গরম শুরু হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+