দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সতর্কবার্তা হাওয়া অফিসের

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সতর্কবার্তা হাওয়া অফিসের

বিকেলের পর থেকেই থেকেই জেলা জেলায় বৃষ্টি শুরু হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতে রাজ্য জুড়ে বৃষ্টি। শুক্রবারের পর এই বৃষ্টির প্রকোপ কমতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০. ৬ ডিগ্রি সেলসিয়াস।

রাতে বৃষ্টির সতর্কবার্তা

রাতে বৃষ্টির সতর্কবার্তা

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাতে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। ৩০ থেকে ৩৪ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে।

 সন্ধের পর জেলায় জেলায় বৃষ্টি

সন্ধের পর জেলায় জেলায় বৃষ্টি

পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতে রাজ্য জুড়ে বৃষ্টি। এদিন সঙ্গের পর থেকে দক্ষিণবঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি এবং উত্তরে দার্জিলিং, কালিম্পং-এ বৃষ্টি হয়।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

 দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যদিও আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ৩১.৪
বাঁকুড়া ২৭.২
ব্যারাকপুর ২৯
বর্ধমান ২৮
ক্যানিং ৩০.৪
কোচবিহার ২৭.৮
দার্জিলিং ১৪.২
ডায়মন্ডহারবার ২৯.৮
দিঘা ২৭.৭
মালদহ ২৪.৫
পুরুলিয়া ২৮.৩
শ্রীনিকেতন ২৯.৮

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+