প্রবল বৃষ্টি ,ভ্যাপসা গরমে জেরবার উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কোনদিকে এগোবে! একনজরে পূর্বাভাস

উত্তরবঙ্গ কার্যত ভেসে যাচ্ছে বৃষ্টির জেরে। প্রবল বৃষ্টিতে মিরিক সহ একাধিক জায়গায় প্রবল বর্ষণ ধ্বস নামিয়ে এনেছে। বহু জায়গায়ই উত্তবঙ্গে প্লাবিত। এদিকে, দক্ষিণের ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গবাসীর।

উত্তরবঙ্গের পরিস্থিতি

উত্তরবঙ্গের পরিস্থিতি

উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। বহু এলাকাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃ্ষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আলিপুরদুয়ার ও কালিম্পং এ প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে।

 বৃষ্টি বাড়তে পারে কোন কোন জেলায়?

বৃষ্টি বাড়তে পারে কোন কোন জেলায়?

এদিন উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে। আলিপুরদুয়ার, কালিম্পং সহ আরও ৩ জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং , জলপাইগুড়ি, কোচবিহারে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। এছাড়াও ৭০ মিলিমিটারের মতো বৃষ্টিপাত মালদহ ও দিনাজপুরে হবে বলে পূর্বাভাস।

 ধ্বসের সতর্কতা

ধ্বসের সতর্কতা

উত্তরপূর্বের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টিপাতের জন্য উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে। মেঘালয়, অরুণাচলপ্রদেশে বৃষ্টির জেরে উত্তরবঙ্গের বহু এলাকায় ধ্বস নামতে পারে বলে আশঙ্কা। অন্যদিকে, নদীর জল বেড়ে যাওয়া নিয়েও প্রশাসনের তরফে সতর্কতা দেওয়া হয়েছে।

 কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

কলকাতায় শুক্রবার সকালে আংশিক মেঘলা আকাশ। তবে বেলা বাড়লে মেঘলা আকাশই দেখা যাবে বলে বার্তা হাওডা অফিসের। আর মেঘের কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। যার জেরে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে থাকবে। কলকাতার আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির আশপাশে, সর্বোচ্চ ৩৫ ডিগ্রি।


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+