বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি! উত্তর ও দক্ষিণবঙ্গের যে যে জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, একনজরে
বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি! উত্তর ও দক্ষিণবঙ্গের যে যে জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, একনজরে
সাধারণভাবে আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ দু-একপশলা বৃষ্টির পূর্বাভাস। কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। তবে বাতালে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলেও জানানো হয়েছে।

মৌসুমী অক্ষরেখা ও পূবালী হওয়া
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মৌসুমী অক্ষরেখা এবং পূবালী হাওয়ার জেরে মঙ্গলবার পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়এছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় হিমালয় সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহ দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গে সেরকম ভারী বৃষ্টির কোনও সতর্কবার্তা নেই। কিন্তু পরবর্তী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গ জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদ জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৬.৮
বাঁকুড়া ২৪.৯
ব্যারাকপুর ২৮
বহরমপুর ২৬.৪
বর্ধমান ২৬.৩
ক্যানিং ২৬
কোচবিহার ২৬.২
দার্জিলিং ১৬.৪
দিঘা ২৭.৮
কলকাতা ২৮.১
মালদহ ২৮.২
পুরুলিয়া ২৬
শিলিগুড়ি ২৫.৬
শ্রীনিকেতন ২৭












Click it and Unblock the Notifications