১-৮ মে টানা ৮ দিন বাংলায় চলতে পারে কালবৈশাখী! সতর্কতা জারি আবহাওয়া দফতরের

১-৮ মে টানা ৮ দিন চলতে পারে কালবৈশাখী! সতর্কতা জারি আবহাওয়া দফতরের

টানা ৮ দিন রাজ্যের বিভিন্ন জায়গায় চলতে পারে কালবৈশাখীর দাপট। পয়লা মে থেকে শুরু হয়ে ৮ মে পর্যন্ত এই দাপট চলবে। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। বিহার ও সংলগ্ন অঞ্চলে সৃষ্টি হয়েছে ঘূর্ণাবর্ত। যা ঘনীভূত হয়েছে বঙ্গোপসাগর থেকে আসা জলবাসী বাতাসে। দীর্ঘ এলাকা জুড়ে তৈরি হয়েছে মেঘ।

আবহাওয়া দফতরের সতর্কবার্তা

আবহাওয়া দফতরের সতর্কবার্তা

আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, মে মাসের ১-৮ তারিখের মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় কালবৈশাখীর শক্তিবৃদ্ধি হবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী , উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহবৃষ্টি হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির হবে। সঙ্গে ঝড় হতে পারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে। ঝড়ের বেগ কোনও কোনও জায়গায় ঘন্টায়. ৫০ কিমিও হয়ে যেতে পারে। আপাতত ২-৩ দিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ৩০.৭
বালুরঘাট ৩১.৮
বাঁকুড়া ৩১.১
ব্যারাকপুর ৩২.৯
বর্ধমান ৩৩
ক্যানিং ৩৫.৪
কোচবিহার ২৯.৮
দার্জিলিং ১৬.৫
ডায়মন্ডহারবার ৩২.৮
দিঘা ৩৩.২
কলকাতা ৩২.৫
মালদহ ৩০.৪
শ্রীনিকেতন ৩১.২

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+