উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রপাতের পূর্বাভাস! বৃষ্টি চলতে পারে কতদিন, জানাল আবহাওয়া দফতর
মঙ্গলবার দিনের শুরুতেই আবহাওয়া দফতর বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হাল্লা থেকে মাঝারি বৃষ্টির কথা জানায়। এছাড়াও এদিন উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে।
মঙ্গলবার দিনের শুরুতেই আবহাওয়া দফতর বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হাল্লা থেকে মাঝারি বৃষ্টির কথা জানায়। এছাড়াও এদিন উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস।

বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত
আবহাওয়া দফতর জানিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতে রাজ্য জুড়ে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যের স্থলভাগে। ফলে এই পরিস্থিতি।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বুধবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর বাদ দিয়ে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বৃহস্পতি, শুক্র, শনিবার সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আগামী ৩ দিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার পশ্চিমের জেলাগুলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্তিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হাল্কা বৃষ্টি হতে পারেষ শুক্রবার ও শনিবার বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সবকটি জেলাতেই। তবে আগামী ২-৩ তিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১৮.৮
বাঁকুড়া ১৮.৭
ব্যারাকপুর ১৮.৬
বর্ধমান ২১
ক্যানিং ২০
কোচবিহার ১৩.৬
দার্জিলিং ৬.৪
ডায়মন্ডহারবার ২২.৪
দিঘা ২১.৩
মালদহ ১৯.৫
পুরুলিয়া ১৬.৬
শিলিগুড়ি ১৪.৪
শ্রীনিকেতন ১৭












Click it and Unblock the Notifications