প্রবল বর্ষণে ভাসতে চলেছে উত্তরবঙ্গ, কী পরিস্থিতি দক্ষিণবঙ্গে ! আবহাওয়ার রিপোর্ট একনজরে
চাতকের মতো বৃষ্টির দিকে চেয়ে রয়েছে দক্ষিণবঙ্গ। অন্যদিকে, ভারী থেকে অতিভারী বৃষ্টিতে শিলিগুড়ি সহ রাজ্যের একাধিক জেলায় বহু জায়গায় জল দাঁড়াতে শুরু করে দিয়েছে প্রবল বৃষ্টিতে । এমন পরিস্থিতিতে উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন আবহাওয়ার গতিপ্রকৃতি কোনদিকে যাবে, দেখে নেওয়া যাক।

আগামী কয়েকদিন উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতর সূত্রের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েকদিন ফের ঝেঁপে বৃষ্টি হতে শুরু করবে। মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পার্বত্য অঞ্চলে অবস্থান করবে। ফলে উত্তরবঙ্গে সিকিম সহ একাধিক জেলায় বৃষ্টি হবে।

কোথায় কোথায় ভারী বৃষ্টি?
পূর্বাভাস বলছে, দার্জিলিং, জলপাইগুড়ি , কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পঙে প্রবল বর্ষণের সম্ভবনা রয়েছে। এর আগে এক প্রস্থ বৃষ্টিতে উত্তরবঙ্গ জুড়ে প্রবল বর্ষণের ফলে উত্তরবঙ্গের একাধিক জায়গা প্লাবিত। তারওপর নতুন কের ৫ জেলায় বৃষ্টির জেরে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

দক্ষিণবঙ্গে কী হতে পারে?
বর্ষা যেভাবে চলছে, তাতে জুলাইয়ের শেষ পর্যায়ে দক্ষিণবঙ্গে প্রবল বর্ষণ আসন্ন। এদিকে, ভাগীরথীর জল বাড়তে থাকায়, মুর্শিদাবাদ ও মালদা প্লাবনের আশঙ্কায় রয়েছে। যদিও বুধবার উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হলেও দক্ষিণে তার ছিটেফোঁটা থাকবে না বলে জানানো হয়েছে।

বজ্রগর্ভ মেঘ দক্ষিণে!
জানা যাচ্ছে, প্রবল আর্দ্রতা থেকে বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হচ্ছে দক্ষিণবঙ্গে। তবে ভ্যাপসা গরম দক্ষিণবঙ্গে এখনও চলবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে বুঝবার এভাবে গরম সঙ্গে নিয়ে কাটলেও, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে বলে আবহাওয়ার পূর্বাভাসে আশা।












Click it and Unblock the Notifications