বৃষ্টির নাছোড়বান্দা মেজাজ বাংলায় রবিবারেও জারি থাকছে! আবহাওয়ার রিপোর্ট একনজরে

ফের নিম্নচাপের প্রভাব রাজ্যের আকাশে। আর তার জেরেই ফের একবার বাংলার একাংশ ভিজে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের গতিবিধির প্রভাবেই আগামী কয়েকদিনের আবহাওয়া নির্ভর করছে বাংলায়। এদিকে, পুজো পর্যন্ত বৃষ্টি থাকবে কি না, তা নিয়েও বার্তা দিয়েছে আবহাওয়া দফতর। একনজরে দেখে নেওয়া যাক পরিস্থিতি।

 নিম্নচাপ ও আবহাওয়া

নিম্নচাপ ও আবহাওয়া

বিহারের উপর অবস্থান করা একটি নিম্নচাপের জেরে রবিবারও ভিজতে চলেছে বাংলার উত্তরাংশ। গত কয়েকদিন নিম্নচাপ অক্ষরেখার জেরে প্রবল বৃষ্টিতে ভেসেছে উত্তরবঙ্গ। ফুঁসে উঠেছে বহু নদীর জল। এবার বিহারে সৃষ্ট নিম্নচাপের প্রভাব আসন্ন বলে খবর।

 উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

উত্তরবঙ্গে রবিবার প্রবল বৃষ্টিপাত হবে বলে খবর। বিহারের উপর অবস্থান করা নিম্নচাপের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে রাজ্যে। যার প্রভাবে রবিবাসরীয় বাংলার উত্তরাংশে বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার রিপোর্ট জানাচ্ছে।

 ভারী বৃষ্টির সম্ভাবনা কোথায়?

ভারী বৃষ্টির সম্ভাবনা কোথায়?

জানা গিয়েছে, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদহ দুই দিনাজপুরে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর বলছে, কোথাও কোথাও ২০ সেন্টিমিটার পর্যন্ত বর্ষণের আশঙ্কা রয়েছে।

দক্ষিণের পরিস্থিতি

দক্ষিণের পরিস্থিতি

তবে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হলেও, দক্ষিণবঙ্গে সেভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতার রবিবার এদিন বৃষ্টিবিঘ্নিত হবে নাবলেই খবর! একইভাবে কলকাতার আশেপাশের জেলাগুলির জন্যও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

তাপমাত্রা

তাপমাত্রা

শহর কলকাতার তাপমাত্রা এদিন সর্বোচ্চ ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। এদিন সকাল থেকেই আকাশ রয়েছে পরিষ্কার। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+