সকাল পর্যন্ত প্রবল বৃষ্টি! উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়ার কোনও সতর্কবার্তা, একনজরে
দক্ষিণবঙ্গে কোথাও ভোর, কোথাও সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে। যার জেরে অনেক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। তবে আকাশ মেঘলা থাকলেও সেরকম ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
দক্ষিণবঙ্গে কোথাও ভোর, কোথাও সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে। যার জেরে অনেক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। তবে আকাশ মেঘলা থাকলেও সেরকম ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

ওড়িশায় নিম্নচাপ আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্তের অবস্থান
আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, ওড়িশার রৌরকেল্লায় নিম্নচাপ অবস্থান করছে। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যবর্তী সময়ে শুকনো থাকলেও সোমবার নাগাদ হিমালয় সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহ দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই। তবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৪.৮
বালুরঘাট ২৮.৪
বাঁকুড়া ২৫.৩
ব্যারাকপুর ২৫.৭
বর্ধমান ২৪
ক্যানিং ২৫.৬
কোচবিহার ২৬.৯
দার্জিলিং ১৬.২
দিঘা ২৫.৭
কলকাতা ২৫.৪
মালদহ ২৭.৩
পুরুলিয়া ২৪
শিলিগুড়ি ২৭
শ্রীনিকেতন ২৫.৫












Click it and Unblock the Notifications