২ ঘন্টার মধ্যে ৬ জেলায় বৃষ্টি! আবহাওয়ার রিপোর্টে উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য কোন সতর্কবার্তা
এদিন সকাল থেকে আকাশের মুখ ভার। তবে দক্ষিণবঙ্গের কোথাও সেরকম কোনও ভারী বৃষ্টি না হলেও আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কথা বলা হয়েছে।
এদিন সকাল থেকে আকাশের মুখ ভার। তবে দক্ষিণবঙ্গের কোথাও সেরকম কোনও ভারী বৃষ্টি না হলেও আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কথা বলা হয়েছে। এদিনও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

উত্তরবঙ্গে সক্রিয় মৌসুমী বায়ু
আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার দু-একটি জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পং-এ। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন্টা দুয়েকের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ঘন্টা দুয়েকের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ৩৩.১
বালুরঘাট ২৯.৪
বাঁকুড়া ৩৪.৫
ব্যারাকপুর ৩২.১
বহরমপুর ৩৫.২
বর্ধমান ৩৪
ক্যানিং ৩০
কোচবিহার ২৫.৮
দার্জিলিং ১৬.৮
দিঘা ৩০.৫
কলকাতা ৩১.৩
মালদহ ২৯.৫
পুরুলিয়া ৩৩.৩
শিলিগুড়ি ২৫.৬
শ্রীনিকেতন ৩৩.৬












Click it and Unblock the Notifications