কবে থেকে পরিবর্তন হবে আবহাওয়ার, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জন্য কোন সতর্কতা, একনজরে
বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে, বাড়বে উত্তরবঙ্গে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। এদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে, বাড়বে উত্তরবঙ্গে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। এদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

নিম্নচাপ সরছে পশ্চিমের দিকে
আবহাওয়া দফতরে ২৪ অগাস্ট যে পূর্বাভাস দিয়েছিল, তা না হওয়ায় রক্ষা পেয়েছে দক্ষিণ বঙ্গবাসী। এবার আবহাওয়া দফতর জানিয়েছে নিম্নচাপ সরে যাচ্ছে পশ্চিম দিকে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
নিম্নচাপ সরে যাচ্ছে পশ্চিমের দিকে। যার জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমার পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহ দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার ভারী বৃষ্টি হতে পারে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৫.৩
বালুরঘাট ২৭.২
বাঁকুড়া ২৫.৮
ব্যারাকপুর ২৬.৪
বহরমপুর ২৬.৬
বর্ধমান ২৫
ক্যানিং ২৭
কোচবিহার ২৫.৫
দার্জিলিং ১৬.৪
দিঘা ২৫.৫
কলকাতা ২৬.২
মালদহ ২৮.৭
পুরুলিয়া ২৪
শিলিগুড়ি ২৬
শ্রীনিকেতন ২৬.৬












Click it and Unblock the Notifications