অতিভারী বৃ্ষ্টির ঝোড়ো ইনিংস বাংলার কোন কোন জেলায় দাপট দেখাবে! একনজরে আবহাওয়ার পূর্বাভাস

অঝোর বর্ষণে গত কয়েকদিন ধরেই কল্লোলিনী তিলোত্তমা ভিজে চলেছে। ভাদ্রের বর্ষায় ক্রমাগত বর্ষণের তেজ বেড়েছে গোটা বাংলার বিভিন্ন এলাকায়। নিম্নচাপের জোড়া ফলায় এতদিন বৃষ্টির দাপট অব্যাহত ছিল। এবার বুধ-বৃহস্পতিবার নিয়েও আবহাওয়া দফতর বড়সড় বার্তা দিয়ে দিল।

নিম্নচাপের জের

নিম্নচাপের জের

নতুন করে আসা নিম্নচাপের জেরে বাংলায় ফের অঝোর বর্ষণের পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকেই যে ভারী বর্ষণ শুরু হচ্ছে , তা দাপুটে ব্যাটিং চালাবে আগামী কয়েকদিন। ফলে পুজোর আগে ভাদ্রের বর্ষায় বাংলার একাধিক জেল ভিজতে চলেছে বলে খবর।

 পূর্বাভাস কী বলছে?

পূর্বাভাস কী বলছে?

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। পাশাপাশি আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সোমবার নাগাদ উত্তর বঙ্গোপসাগর এবং সন্নিহিত এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়। যার জেরে মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে।

 কলকাতার তাপমাত্রা

কলকাতার তাপমাত্রা

এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি দাঁড়িয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াসে। কয়েকদিনের দাপুটে বৃষ্টিতে তাপমাত্রার পারদ নেমেছে যেমন, তেমনই নেমেছে আর্দ্রতাজনিত অস্বস্তি।

 ৯ জেলায় তুমুল বৃষ্টি!

৯ জেলায় তুমুল বৃষ্টি!

এদিকে, বাংলায় নিম্নচাপের জেরে দক্ষিণ বঙ্গের ৯ জেলায় প্রবলবৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নদীর জলস্তর নিয়ে আশঙ্কা

নদীর জলস্তর নিয়ে আশঙ্কা

এর পাশপাাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নদীর জলস্তর বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মঙ্গল ও বুধবারের ভারী বৃষ্টির ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বহু নিচু জয়াগায় প্লাবনের আশঙ্কা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+