আগামী ২৪ ঘন্টাতেও চলবে বৃষ্টি! উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য কোন সতর্কবার্তা আবহাওয়া দফতরের
এদিন সকাল থেকে আকাশের মুখ ভার। তবে দক্ষিণবঙ্গের কোথাও সেরকম কোনও ভারী বৃষ্টি হয়নি। তবে উত্তরবঙ্গে কোনও কোনও জায়গায় একটানা বৃষ্টি চলেছে। শুক্রবারের পর আবহাওয়ার উন্নতি হতে পারে বলে জানানো হয়েছে।
এদিন সকাল থেকে আকাশের মুখ ভার। তবে দক্ষিণবঙ্গের কোথাও সেরকম কোনও ভারী বৃষ্টি হয়নি। তবে উত্তরবঙ্গে কোনও কোনও জায়গায় একটানা বৃষ্টি চলেছে। শুক্রবারের পর আবহাওয়ার উন্নতি হতে পারে বলে জানানো হয়েছে।
ভারতে সাধারণভাবে বর্ষা স্থায়ী হয় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ইতিমধ্যে পশ্চিম রাজস্থানের কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিতেও শুরু করেছে।

মৌসুমী বায়ুর অবস্থান
আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে মৌসুমী বায়ু অবস্থান করছে। এর সঙ্গে যুক্ত হয়েছে নিম্নচাপ।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন ৫ জেলায় শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। বাকি জেলগুলিতে ভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।
এদিকে কয়েক দিনের বৃষ্টিতে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় জল জমতে শুরু করেছে। নদীগুলির জলস্তরও বেড়েছে। পাহাড়ে ধাস নেমে বেশ কিছু জায়গায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহ দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৬.৪
বালুরঘাট ২৫.৬
বাঁকুড়া ২৬.৮
ব্যারাকপুর ২৭.২
বহরমপুর ২৫.৬
বর্ধমান ২৫
ক্যানিং ২৬
কোচবিহার ২৪.৫
দার্জিলিং ১৪.২
দিঘা ২৮
কলকাতা ২৬.১
মালদহ ২৭
পুরুলিয়া ২৬
শিলিগুড়ি ২৩.৬
শ্রীনিকেতন ২৭












Click it and Unblock the Notifications