বসন্তে প্রবল বর্ষণ! বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে কোন পরিস্থিতি জানাল আবহাওয়া দফতর
সোমবার থেকে টানা তিনদিন রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতর আরও জানিয়েছে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা মঙ্গলবার। ওড়িশা সংলগ্ন এবং উপকূলের জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।
সোমবার থেকে টানা তিনদিন রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতর আরও জানিয়েছে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা মঙ্গলবার। ওড়িশা সংলগ্ন এবং উপকূলের জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। অন্যদিকে কোঙ্কন থেকে বিহার পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখাও বর্তমান। ফরে মধ্যভারতের পাশাপাশি পূর্ব ও উত্তরপূর্ব ভারত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এর জেরে আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের সব জেলার জন্যই মঙ্গল ও বুধবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার হাল্কা বৃষ্টি হত পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এর জেরে আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।
ওড়িশা, ঝাড়খণ্ড ও বিহার সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১৯.১
বাঁকুড়া ২০.৭
ব্যারাকপুর ১৬.৭
বর্ধমান ১৭.২
ক্যানিং ১৭.৬
কোচবিহার ১৫.১
দার্জিলিং ৬.৪
ডায়মন্ডহারবার ২০.৪
দিঘা ১৯.৬
মালদহ ১৭.৫
শিলিগুড়ি ১৩.১
শ্রীনিকেতন ১৮.৯












Click it and Unblock the Notifications