সপ্তাহ শেষের বৃষ্টিতে কি ভাসবে বাংলা, যে পূর্বাভাস হাওয়া অফিসের
আগামী ২৪ ঘন্টার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে সপ্তাহ শেষে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আগামী ২৪ ঘন্টার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে সপ্তাহ শেষে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত উত্তরবঙ্গের ৫ জেলার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে নিম্নচাপের জেরে কলকাতার আকাশ মেঘলা থাকবে বলে জানানো হয়েছে।

নিম্নচাপ ও নিম্নচাপ অক্ষরেখার জেরে বৃষ্টি
একদিকে যেমন বঙ্গোপসাগরে নিম্নচাপ, অন্যদিকে পঞ্জাব থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখা গিয়েছে হরিয়ানা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের ওপর দিয়ে। এই অক্ষরেখার কারণে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্পও ঢুকছে রাজ্যে। ফলে সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আগামী ৭২ ঘন্টায় উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে অনেক জায়গাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছ। বাকি তিন জেলার কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। পরবর্তী ৪৮ ঘন্টায় এই ৫ জেলায় যেমন ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে, ঠিক তেমনই বাকি তিন জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আগামী ৭২ ঘন্টায় দক্ষিণবঙ্গের সব জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ৪৮ ঘন্টায় কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের মতো ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসনসোল ২৫.৯
বাঁকুড়া ২৬.৭
ব্যারাকপুর ২৭.৪
বহরমপুর ২৫
বর্ধমান ২৫
ক্যানিং ২৭
কোচবিহার ২৬.২
দার্জিলিং ১৬
ডায়মন্ডহারবার ২৬.৮
দিঘা ২৮.৫
কলকাতা ২৭
মালদহ ২৭.৩
পুরুলিয়া ২৫
শিলিগুড়ি ২৪.৬
শ্রীনিকেতন ২৫.৯












Click it and Unblock the Notifications