পশ্চিমে সরছে নিম্নচাপ! ৩ দিন প্রবলতর বৃষ্টিতে ভাসতে চলেছে উত্তরবঙ্গ, জারি কমলা সতর্কতা
আস্তে আস্তে পশ্চিমে সরছে নিম্নচাপ। ফলে পশ্চিম ওড়িশা এবং রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়াও উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এদিন থেকে উ
আস্তে আস্তে পশ্চিমে সরছে নিম্নচাপ। ফলে পশ্চিম ওড়িশা এবং রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়াও উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এদিন থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

কিছুক্ষণের মধ্যেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কিছুক্ষণের মধ্যে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও মুর্শিদাবাদের উত্তর অংশ এবং বীরভূমেও বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। পূর্ব মেদিনীপুরে এবং আশপাশের এলাকায় বেলা ১১ টা থেকে আগামী এক থেকে ২ ঘন্টার মধ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, আলিপুরদুয়ার ও কোচবিহারে মঙ্গলবার ভারী থেকে অতিভারী কিংবা অতিরিক্ত বৃষ্টি হতে পারে। যার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।
বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। যার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি চলতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহ দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৪.৮
বালুরঘাট ২৬.৪
বাঁকুড়া ২৬.৫
ব্যারাকপুর ২৬.৮
বহরমপুর ২৪.৬
বর্ধমান ২৫
ক্যানিং ২৬.২
কোচবিহার ২৬
দার্জিলিং ১৬.২
দিঘা ২৬.২
কলকাতা ২৬.৯
মালদহ ২৬.৬
পুরুলিয়া ২৫
শিলিগুড়ি ২৫.৩
শ্রীনিকেতন ২৫.৩












Click it and Unblock the Notifications