উত্তরবঙ্গের জন্য আবার লাল সতর্কতা! দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হবে ভারী বৃষ্টি, পূর্বাভাস হাওয়া অফিসের

উত্তরবঙ্গের জন্য আবার লাল সতর্কতা! দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হবে ভারী বৃষ্টি, পূর্বাভাস হাওয়া অফিসের

মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ দিয়ে মনিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে উত্তরবঙ্গের কয়েকটি জেলার জন্য ফের লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পাশাপাশি দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এখনও হিমালয়ের পাদদেশে মৌসুমী অক্ষরেখা

এখনও হিমালয়ের পাদদেশে মৌসুমী অক্ষরেখা

দেশের পূর্ব দিকে মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশের ওপর দিয়ে অসম হয়ে মনিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার জেরেই উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের ৫ জেলায়। বাকি তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। পরবর্তী ৪৮ ঘন্টায় হিমালয় সংলগ্ন ৫ জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আগামী ৪৮ ঘন্টার দক্ষিণবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎসহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসনসোল ২৫.২
বালুরঘাট ২৬.৬
বাঁকুড়া ২৪.৮
ব্যারাকপুর ২৪.৯
বহরমপুর ২৫
বর্ধমান ২৪
ক্যানিং ২৫
কোচবিহার ২৫.১
দার্জিলিং ১৫.৮
দিঘা ২২.২
কলকাতা ২৫.৬
মালদহ ২৬.৬
পুরুলিয়া ২৪
শিলিগুড়ি ২৪.৮
শ্রীনিকেতন ২৫.৯

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+