বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি! ভাসতে পারে দক্ষিণবঙ্গ, জারি কমলা সতর্কবার্তা

রবিবার থেকে রাজ্যে ফের বৃষ্টি বাড়ার পূর্বাভাস। আবহাওয়া দফতরের তরফে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। বুধবারে গিয়ে এই বৃষ্টি কমতে পারে। তবে অতিবৃষ্টির জেরে নিচু এলাকাগুলি প্লাবিত হও

রবিবার থেকে রাজ্যে ফের বৃষ্টি বাড়ার পূর্বাভাস। আবহাওয়া দফতরের তরফে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। বুধবারে গিয়ে এই বৃষ্টি কমতে পারে। তবে অতিবৃষ্টির জেরে নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কাও বাড়ছে।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, সক্রিয় মৌসুমী অক্ষরেখা

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, সক্রিয় মৌসুমী অক্ষরেখা

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার ও সোমবার নাগাদ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে ২৪-এর পর থেকে ২৬ অগাস্টের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। নিম্নচাপ ছাড়াও দক্ষিণবঙ্গের ওপর মৌসুমী অক্ষরেখাও অবস্থান করছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গে সেরকম ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। সোমবার নাগাদ হিমালয়ের পাদদেশের ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। রবিবার থেকেই এই বৃষ্টি বাড়বে। আবহাওয়া দফতের পূর্বাভাসে বলা হয়েছে সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কবার্তা।

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা

উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় নিম্নচাপ তৈরি হওয়ার কারণে সমুদ্র উত্তাল হতে পারে। সেই কারণে ২৪ ও ২৫ অগাস্ট মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৪.১
বালুরঘাট ২৮.৪
বাঁকুড়া ২৪.২
ব্যারাকপুর ২৫.৮
বর্ধমান ২৫.৪
ক্যানিং ২৫.৪
কোচবিহার ২৫.৭
দার্জিলিং ১৫.৪
দিঘা ২৭.২
কলকাতা ২৫.৭
মালদহ ২৬.৩
পুরুলিয়া ২৩
শিলিগুড়ি ২৫.৩
শ্রীনিকেতন ২৫

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+