দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি, আগামী ৩ দিনের জন্য ঝড় বৃষ্টির সতর্কতা জারি হাওয়া অফিসের

সোমবার রাতের পর মঙ্গলবার ভোর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি চলছে। আগামী শুক্রবার পর্যন্ত মাঝে মধ্যেই এই ধরনের ঝড়বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস।

সোমবার রাতের পর মঙ্গলবার ভোর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির ইনিংস চলেছে। আগামী শুক্রবার পর্যন্ত মাঝে মধ্যেই এই ধরনের ঝড়বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। সোমবার রাতের পর মঙ্গলবার সকালে বৃষ্টির জেরে তাপমাত্রা অনেকটাই কমে যায়।

আবহাওয়া দফতরের সতর্কবার্তা

আবহাওয়া দফতরের সতর্কবার্তা

এদিন ভোরে আবহাওয়া দফতরের সতর্কতায় বলা হয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান ও বাঁকুড়া জেলায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি মানের ঝড়বৃষ্টি হবে।

২৪ এপ্রিল পর্যন্ত সতর্কবার্তা

২৪ এপ্রিল পর্যন্ত সতর্কবার্তা

আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, স্থলভাগে প্রচুর জলীয় বাষ্প তৈরি হয়েছে। বর্জ্রগর্ভ মেঘ তৈরি হওয়ায় এই বৃষ্টি হবে। তবে একটানা না হলেও, মাঝে মধ্যে ২৪ এপ্রিল পর্যন্ত এই ঝড় বৃষ্টি হবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী , উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী করয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহবৃষ্টির পূর্বাভাস পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে ঝড় হতে পারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে। আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে ঝড় হতে পারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে। কোনও কোনও জায়গায় ঝড়ের বেগ ঘন্টায় ৭০ থেকে ৭০ কিমি হয়ে যেতে পারে। আপাতত ২-৩ দিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+