জেলায় জেলায় চলছে বৃষ্টি! সকালে ঘূর্ণিঝড় আস্ফানের অবস্থান কোথায়, জেনে নিন
স্থলভাগের দিকে আরও এগোল আম্ফান। সকাল সাড়ে ছটায় পাওয়া তথ্য অনুযায়ী, ঘন্টায় প্রায় ২০০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইছে। ঘূর্ণিঝড় উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে ঘন্টায় ১৪ কিমি হিসেবে।
স্থলভাগের দিকে আরও এগোল আম্ফান( কেউ আমফান কিংবা উমপুন বলছেন) । সকাল সাড়ে ছটায় পাওয়া তথ্য অনুযায়ী, ঘন্টায় প্রায় ২০০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইছে। ঘূর্ণিঝড় উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে ঘন্টায় ১৪ কিমি হিসেবে। কলকাতার জন্য আলাদা করতে সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

বুধবার ভোরে অবস্থান
অতি প্রবল ঘূর্ণিঝড় এদিন ভোরে ভারতীয় সময় ভোর সাড়ে ছটায় যার অবস্থান ওড়িশার পারাদ্বীপ থেকে ১৫৫ কিমি দক্ষিণে, দিঘা থেকে ২৮০ কিমি দক্ষিণ দক্ষিণ পশ্চিমে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৪২৫ কিমি দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করেছে।

আগেকার ৬ ঘন্টায় গতিপথ
আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই ঘূর্ণিঝড় ক্রমশ উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ২০ মে বুধবার দুপুর থেকে বিকাল নাগাদ পশ্চিমবঙ্গের দিঘা ও বাংলাদেশের হাতিয়া দ্বীপপুঞ্জের মধ্যে আছড়ে পড়বে বলে জানানো হয়েছে। সেই সময় এর বেগ থাকতে পারে ঘন্টায় ১৮৫ কিমি। গত ছয় ঘন্টার প্রতি ঘন্টায় ১৪ কিমি হিসেবে অগ্রসর হয়েছে এই ঘূর্ণিঝড়।

ভারী বৃষ্টির সতর্কতা
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ৭ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে। মঙ্গলবার কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হলেও, বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। বুধবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে।

কলকাতার জন্য আলাদা করে সতর্কতা
আবহাওয়া দফতরের তরফ থেকে কলকাতার জন্য আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে। বাজার, দোকান বন্ধ রাখার পাশাপাশি মানুষ যাতে রাস্তায় না বেরোন, তার জন্যও অনুরোধ করা হয়েছে।












Click it and Unblock the Notifications