দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দিনভর বৃষ্টির পূর্বাভাস! বিশেষ সতর্কবার্তা আবহাওয়া দফতরের

বৃহস্পতিবার সকালে স্থানীয় আবহাওয়ার সম্পর্কে বলা হয়েছে, মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। সেই মতোই অবশ্য সকাল থেকে কোনও সময় হাল্কা, কোনও সময় অতি ভারী বৃষ্টি চলছে কলকাতা-সহ আশপাশ

বৃহস্পতিবার সকালে স্থানীয় আবহাওয়ার সম্পর্কে বলা হয়েছে, মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। সেই মতোই অবশ্য সকাল থেকে কোনও সময় হাল্কা, কোনও সময় অতি ভারী বৃষ্টি চলছে কলকাতা-সহ আশপাশের এলাকায়।

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূমে।

বঙ্গোপসাগরে ২টি নিম্নচাপ

বঙ্গোপসাগরে ২টি নিম্নচাপ

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বুধবার সকালে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা একই এলাকায় অবস্থান করছে। যা ক্রমশ পশ্চিম দিকে সরে যাবে বলেই মনে করছেন আবহবিদরা। অপর একটি নিম্নচাপ তৈরি হতে পারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ২৩ অগাস্ট নাগাদ।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগীমী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গে সেরকম ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের সব জেলাতেই ২৫ অগাস্টের মধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। যার জেরে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে। রবিবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে। এই দুদিনের জন্য আবহাওয়া দফতরের তরফে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জায়গাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। বাকি দক্ষিণবঙ্গে এদিন ভারী বৃষ্টি হতে পারে। সোম ও মঙ্গলবারের জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা

উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার কারণে ঘন্টায় ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই কারণে মৎস্যজীবীদের বৃহস্পতিবারও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৪.৮
বালুরঘাট ২৬.৮
বাঁকুড়া ২৫
ব্যারাকপুর ২৬.৫
বর্ধমান ২৪.৬
ক্যানিং ২৬
কোচবিহার ২৫.২
দার্জিলিং ১৫.৬
দিঘা ২৫.৩
কলকাতা ২৫.৭
মালদহ ২৭.২
পুরুলিয়া ২৪.৪
শিলিগুড়ি ২৬.৫
শ্রীনিকেতন ২৬

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+