বৃষ্টি না তাপমাত্রা বৃদ্ধি, সপ্তাহ শুরুর আগে আগাম আবহাওয়া বার্তা
আপাতত শুক্রবার ও শনিবার রাজ্য জুড়েই আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। তারপর রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আপাতত শুক্রবার ও শনিবার রাজ্য জুড়েই আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। তারপর রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.১ ডিগ্রি সেলসিয়াস। যা বুধবার ছিল ২২.৯ ডিগ্রি সেলসিয়াস।

পশ্চিমী ঝঞ্ঝা ও বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি
বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরির পরিস্থিতি তৈরি হয়েছে। তার জেরে দু-এক দিনের মধ্যেই প্রচুর জলীয় বাষ্প রাজ্যের দক্ষিণাংশে ঢোকার সম্ভাবনা। এছাড়াও রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। যার জেরে উত্তর পশ্চিমের রাজ্যগুলিতে বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী , আগামী ২ দিন দার্জিলিং, কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। তারপর সোম ও মঙ্গলবার উত্তরবঙ্গের সবকটি বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার আবহাওয়া শুকনো থাকবে। শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে হাল্কা বৃষ্টি হতে পারে। রবিবার ও সোমবার থেকে প্রায় সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বইতে পারে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। তবে আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১৮.১
বাঁকুড়া ১৮.৫
ব্যারাকপুর ১৭.৮
বহরমপুর ১৬.৮
বর্ধমান ১৮
ক্যানিং ২০.২
কোচবিহার ১৫.৫
দার্জিলিং ৭.২
ডায়মন্ডহারবার ২২
দিঘা ২১.৬
মালদহ ২০.৩
পুরুলিয়া ১৫
শিলিগুড়ি ১৫.৬
শ্রীনিকেতন ১৭.২












Click it and Unblock the Notifications