ফের দুর্যোগের ঘনঘটা উত্তরবঙ্গ জুড়ে! বেশি বৃষ্টি হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে

ফের দুর্যোগের ঘনঘটা উত্তরবঙ্গ জুড়ে! বেশি বৃষ্টি হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে

আগামী ৭২ ঘন্টায় উত্তরবঙ্গের কয়েকটি জেলায় অতিবৃষ্টির আশঙ্কা। যার জেরে নদীগুলির জলস্ত বেড়ে যেতে পারে। পাশাপাশি ধসে রাস্তা বন্ধ হওয়ার পাশাপাশি নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য সেরকম কোনও সতর্কবার্তা নেই। বৃহস্পতিবারের পর থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে।

ফের হিমালয়ের পাদদেশে মৌসুমী অক্ষরেখা

ফের হিমালয়ের পাদদেশে মৌসুমী অক্ষরেখা

হিমালয়ের পাদদেশে মৌসুমী অক্ষরেখার অবস্থান। ফলে আপাত ভাবে ২২ জুলাই পর্যন্ত মৌসুমী অক্ষরেখা সেখানেই অবস্থান করবে বলে অনুমান। যে কারণে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের জন্য সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

২৪ ঘন্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের ৫ জেলায়। পরবর্তী ৪৮ ঘন্টায় হিমালয় সংলগ্ন ৫ জেলার কোথাও কোথাও অতিবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আগামী ৪৮ ঘন্টার দক্ষিণবঙ্গে বৃষ্টির সেরকম কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে একটু বেশি বৃষ্টি হতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসনসোল ২৪.৮
বালুরঘাট ২৮.৪
বাঁকুড়া ২৭.৪
ব্যারাকপুর ২৭.৭
বহরমপুর ২৬
বর্ধমান ২৭
ক্যানিং ২৭.৬
কোচবিহার ২৬.৬
দার্জিলিং ১৬.৪
ডায়মন্ডহারবার ২৮.৮
দিঘা ২৮.৭
কলকাতা ২৮.৫
মালদহ ২৮.৫
শিলিগুড়ি ২৬.২
শ্রীনিকেতন ২৭.২

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+