করোনার আশঙ্কার মধ্যেই কি ভাসাবে বৃষ্টি, যা পূর্বাভাস দিল হাওয়া অফিস
করোনার আশঙ্কার মধ্যেই কি ভাসাবে বৃষ্টি, যা পূর্বাভাস দিল হাওয়া অফিস
আপাতত দুদিন রাজ্য জুড়েই আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। তারপর অর্থাৎ সপ্তাহের একেবারে শেষের দিকে বিশেষ করে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৯ ডিগ্রি সেলসিয়াস।

বিপরীত ঘূর্ণাবর্তের সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার উপস্থিতি
বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরির পরিস্থিতি তৈরি হয়েছে। তার জেরে দু-এক দিনের মধ্যেই প্রচুর জলীয় বাষ্প রাজ্যের দক্ষিণাংশে ঢোকার সম্ভাবনা। এছাড়াও রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। যার জেরে উত্তর পশ্চিমের রাজ্যগুলিতে বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী , আগামী ৩ দিন দার্জিলিং, কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। তারপর সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার আবহাওয়া শুকনো থাকবে। শুক্রবার নাগাদ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় হাল্কা বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে প্রায় সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বইতে পারে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। তবে আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১৯.২
বালুরঘাট ১৬
বাঁকুড়া ১৯.৬
ব্যারাকপুর ২০.২
বহরমপুর ১৬.৮
বর্ধমান ২০.২
ক্যানিং ২৩.৪
কোচবিহার ১৩.৬
দার্জিলিং ৭.৫
ডায়মন্ডহারবার ২৩.৯
দিঘা ২৩.২
মালদহ ১৯.৮
পুরুলিয়া ১৭
শিলিগুড়ি ১২.৯
শ্রীনিকেতন ১৮.৮












Click it and Unblock the Notifications