নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কায় হলুদ সতর্কতা! উত্তর ও দক্ষিণবঙ্গের কোন জেলায় কোন আবহাওয়া
সকাল থেকেই পরিষ্কার আকাশ। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিও রয়েছে সকাল থেকেই। উত্তর ও দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সেরকম কোনও পূর্বাভাস না থাকলেও রবিবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেল
সকাল থেকেই পরিষ্কার আকাশ। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিও রয়েছে সকাল থেকেই। উত্তর ও দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সেরকম কোনও পূর্বাভাস না থাকলেও রবিবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

নতুন করে নিম্নচাপ
রবিবার নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। জেরে রবিবার থেকে অন্তত দুদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে বলে অনুমান আবহবিদদের। সেই কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার হিমালয়ের পাদদেশের ৫ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহ দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আপাতত ভারী বৃষ্টির সেরকম কোনও পূর্বাভাস না থাকলেও, রবিবার নাগাদ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা
মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তায় বলা হয়েছে, ২০ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার বিকেল থেকে তাঁরা যেন সমুদ্রে মাছ ধরতে না যান। আর যাঁরা যাচ্ছেন, তাঁরা যেন ২০ সেপ্টেম্বর দুপুরের মধ্যেই ফেরত আসেন।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৬.৮
বাঁকুড়া ২৭.৩
ব্যারাকপুর ২৭.৯
বহরমপুর ২৫.৮
বর্ধমান ২৫.৬
ক্যানিং ২৮
কোচবিহার ২৪.৬
দার্জিলিং ১৬
দিঘা ২৮.৪
কলকাতা ২৮.১
মালদহ ২৮
পুরুলিয়া ২৬
শিলিগুড়ি ২৫.২
শ্রীনিকেতন ২৭.১












Click it and Unblock the Notifications