ধেয়ে আসতে চলেছে সাগরে তৈরি নিম্নচাপ! উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়ার কোন সতর্কবার্তা

ধেয়ে আসতে চলেছে সাগরে তৈরি নিম্নচাপ! উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়ার কোন সতর্কবার্তা

সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিও রয়েছে সকাল থেকেই। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সেরকম কোনও পূর্বাভাস না থাকলেও, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা

নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা

রবিবার নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। এই নিম্নচাপের প্রভাব বাংলায় কতটা পড়ে, এখন সেই বিষয়টি নিয়ে নিশ্চিত নন আবহবিদরা।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবারের পূর্বাভাসে বলা হয়েছে, হিমালয়ের পাদদেশের ৫ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।

 দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহ দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৬.১
বালুরঘাট ২৫.৮
বাঁকুড়া ২৬.৯
ব্যারাকপুর ২৬.৩
বহরমপুর ২৫.৬
বর্ধমান ২৪.৮
ক্যানিং ২৭.৬
কোচবিহার ২৫.৪
দার্জিলিং ১৬.২
দিঘা ২৭.৯
কলকাতা ২৭.১
মালদহ ২৭.৮
পুরুলিয়া ২৫.৪
শিলিগুড়ি ২৪.৮
শ্রীনিকেতন ২৬.৭

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+