বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জের, সপ্তাহ জুড়ে রাজ্যে যে আবহাওয়ার সতর্কবার্তা

বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার মতো পরিস্থিতি। অন্যদিকে ফের পশ্চিমী ঝঞ্ঝা রাজ্যে ঢোকার মতো পরিস্থিতি।

বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার মতো পরিস্থিতি। অন্যদিকে ফের পশ্চিমী ঝঞ্ঝা রাজ্যে ঢোকার মতো পরিস্থিতি। দুই-এর জেরে সপ্তাহের মধ্যবর্তী সময় থেকে শেষ পর্যন্ত রাজ্য জুড়ে কোথাও না কোথাও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি সেলসিয়াস।

পারদ চড়বে মার্চ, এপ্রিল, মে মাসে

পারদ চড়বে মার্চ, এপ্রিল, মে মাসে

আবহাওয়াবিদরা পূর্বাভাসে বলেছেন পারদ চড়বে মার্চ, এপ্রিল, মে মাসে। সাধারণভাবে এপ্রিল ও মে মাসে তাপমাত্রা এমনিতেই বেশি থাকে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা রাজস্থানের ওপর একটি নিম্নটাপ তৈরি করেছে। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার মতো পরিস্থিতি। ফলে কালবৈশাখী না হলেও কোন কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী , উত্তরবঙ্গের জেলাগুলিতে বুধবার পর্যন্ত বৃষ্টি না হলেও, তারপর থেকে হাল্কা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিবীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে মঙ্গলবার বৃষ্টি হতে পারে। এরপর বৃহস্পতি ও শুক্রবারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। সঙ্গে ঘন্টায় স৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ১৯.৬
বালুরঘাট ১৭.৮
বাঁকুড়া ১৯.৪
ব্যারাকপুর ১৯.৪
বহরমপুর ১৯.৪
বর্ধমান ২১
ক্যানিং ২০.৪
কোচবিহার ১৫.৬
দার্জিলিং ৭
ডায়মন্ডহারবার ২২.২
দিঘা ২১
মালদহ ২০
পুরুলিয়া ১৭
শিলিগুড়ি ১২.৫
শ্রীনিকেতন ১৮.৯

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+