উত্তরবঙ্গের ৫ জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস! দক্ষিণবঙ্গের ১০ জেলায় হতে পারে ভারী বৃষ্টি

উত্তরবঙ্গের ৫ জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস! দক্ষিণবঙ্গের ১০ জেলায় হতে পারে ভারী বৃষ্টি

দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে উত্তরবঙ্গের পাঁচ জেলায় আগামী ৪৮ ঘন্টায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে নিম্নচাপ তৈরি হলে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হবে। দক্ষিণের দু-তিনটি জেলায় অতিভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে মঙ্গলবার দিন জুড়েই কলকাতার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। শহরে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা

ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা

আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজস্থান থেকে ওড়িশা পর্যন্ত পূর্ব-পশ্চিম অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তরবঙ্গ ও সিকিম থেকে কোঙ্কন উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি ১৯ জুন নাগাদ উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল। তা হলে বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। উপকূলের জেলাগুলিতে অতিভারী বৃষ্টিও হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আগামী ৪ দিন উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির অনেক জায়গাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি তিন জেলায় অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২ দিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামী ৪ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। তবে এর মধ্যে আগামী ৪৮ ঘন্টায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার দু-একটি জায়গায় অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তবে দক্ষিণবঙ্গের জন্যও আগামী ২ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসনসোল ৩৩.৮
বালুরঘাট ৩২.২
বাঁকুড়া ৩৩.৩
ব্যারাকপুর ৩২.৩
বর্ধমান ৩৬
ক্যানিং ৩৩.২
কোচবিহার ৩৩.২
দার্জিলিং ২০.৪
ডায়মন্ডহারবার ৩০.৮
দিঘা ৩২
কলকাতা ৩২.৭
মালদহ ৩৩.২
শিলিগুড়ি ৩৩.৪
শ্রীনিকেতন ৩৪


ফের শাসক দলে করোনা থাবা, এবার আক্রান্ত পাণিহাটির বিধায়ক

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+