উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস! সপ্তাহ শেষের বৃষ্টি ভাসাতে পারে দক্ষিণবঙ্গ
উত্তরবঙ্গে পাঁচ জেলায় আগামী ৪৮ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
উত্তরবঙ্গে পাঁচ জেলায় আগামী ৪৮ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে এর পরে দিন কয়েকের বিরতি। এরপর শুক্র ও শনিবার বঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। আপাতত নিম্নচাপ দুর্বল হয়ে পড়ায় মৌসুমী বায়ু দুর্বল হয়ে পড়েছে।

ধীর গতিতে মৌসুমী বায়ু
নিম্নচাপ দুর্বল হয়ে পড়াতেই আপাতত ধীর গতিতে এগোবে মৌসুমী বায়ু। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে এ অসুবিধা কেবল মাত্র চলতি সপ্তাহের জন্য। আবহাওয়া দফতর জানিয়েছে গেশের পশ্চিম ও মধ্যভাগের অধিকাংশ জায়গাতেই বর্ষা চলে এসেছে নির্দিষ্ট সময়ে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির অনেক জায়গাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি তিন জেলায় অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে সপ্তাহের শেষের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টায় পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসনসোল ২৫.৯
বালুরঘাট ২৭.৬
বাঁকুড়া ২৭
ব্যারাকপুর ২৬.৯
বর্ধমান ২৫.৮
ক্যানিং ২৬.৬
কোচবিহার ২৫.৬
দার্জিলিং ১৬
ডায়মন্ডহারবার ২৬
দিঘা ২৭.৭
কলকাতা ২৬
মালদহ ২৬.২
পুরুলিয়া ২৫.৪
শিলিগুড়ি ২৪.৫
শ্রীনিকেতন ২৬.২












Click it and Unblock the Notifications