হাল্কা শীত, নাকি ফের বৃষ্টি, কোন পূর্বাভাস দিল হাওয়া অফিসের
শুক্রবার বেড়েছিল ১ ডিগ্রি। শনিবার বাড়ল ২ ডিগ্রি। এইভাবেই ধাপে ধাপে শীত বিদায় হচ্ছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ১৭.১ ডিগ্রিতে।
শুক্রবার বেড়েছিল ১ ডিগ্রি। শনিবার বাড়ল ২ ডিগ্রি। এইভাবেই ধাপে ধাপে শীত বিদায় হচ্ছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ১৭.১ ডিগ্রিতে। আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মঙ্গলবার নাগাদ দার্জিলিং, কালিম্পং-এ বৃষ্টি হতে পারে।

ফের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব
আরও একটি পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা তৈরি হয়েছে জম্মু ও কাশ্মীরে। মঙ্গল-বুধবার নাগাদ এর প্রভাব শুরু হবে। দার্জিলিং, কালিম্পং-এ বৃষ্টি হতে পারে মঙ্গলবার। অন্যদিকে সিকিমে বুধবার পর্যন্ত বৃষ্টি চলত পারে। উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে। আপাতত রাত ও সকালের দিকে হাল্কা শীতের আমেজ বজায় থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের আবহাওয়া আপাতত শুকনো থাকলেও, মঙ্গলবার নাগাদ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত এলাকায়। আগামী ৩ দিনের জন্য রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
আপাতত আকাশ পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের জন্য সেরকম কোনও সম্ভাবনা নেই। আগামী ৩ দিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। তবে ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে সামান্য কুয়াশা থাকবে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১৪.৮
বাঁকুড়া ১৪.৭
ব্যারাকপুর ১৪.৫
বর্ধমান ১৪.৬
ক্যানিং ১৫.৪
কোচবিহার ১১.৬
দার্জিলিং ৬
ডায়মন্ডহারবার ১৬.৯
দিঘা ১৬.২
মালদহ ১৭.৫
শিলিগুড়ি ১৩.৬
শ্রীনিকেতন ১৩.৪












Click it and Unblock the Notifications