ভাসতে পারে পশ্চিমের কয়েকটি জেলা, জারি কমলা সতর্কবার্তা! উত্তরবঙ্গের জন্য কোন আবহাওয়া, একনজরে

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ১৬ অগাস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আর উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ১৬ অগাস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আর উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। তবে নিম্নচাপের কারণে ঝোড়ো হাওয়া রয়েছে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার অবস্থান

নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার অবস্থান

শুক্রবারের নিম্নচাপ অবস্থান করছে উপকূল ওড়িশা, সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর। একইসঙ্গে রয়েছে মৌসুমী অক্ষরেখাও। যার ফলে ১৫ ও ১৬ অগাস্ট ওইসব এলাকায় বৃষ্টি জারি থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি , কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গে কমলা সতর্কবার্তা

দক্ষিণবঙ্গে কমলা সতর্কবার্তা

আগামী ১৬ অগাস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে শনিবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায়। অন্যদিকে, ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি জেলায়।

রবিবার ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামে। এছাড়া বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

মৎস্যজীবীদের প্রতি সতর্কবার্তা

মৎস্যজীবীদের প্রতি সতর্কবার্তা

মৎস্যজীবীদের প্রতি সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর ওড়িশা উপকূল, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘন্টায় ৪৫ কিমির বেশি গতিবেগে হাওয়া বয়ে যেতে পারে। সেই কারণে ১৫ অগাস্টের পাশাপাশি ১৬ অগাস্টও মৎস্যজাবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৫.৯
বালুরঘাট ২৮.৬
বাঁকুড়া ২৬.৮
ব্যারাকপুর ২৭.৫
বহরমপুর ২৫.৬
বর্ধমান ২৬
ক্যানিং ২৭.৪
কোচবিহার ২৭.১
দার্জিলিং ১৬
কলকাতা ২৭.১
মালদহ ২৭.৩
পুরুলিয়া ২৪
শিলিগুড়ি ২৬.৭
শ্রীনিকেতন ২৬.৪

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+