১০ জেলায় ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টি! সতর্কবার্তা জারি আবহাওয়া দফতরের
১০ জেলায় ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টি! সতর্কবার্তা জারি আবহাওয়া দফতরের
দক্ষিণবঙ্গের সাত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। এই সাত জেলা হল ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতা। আবহাওয়া দফতর থেকে জারি করা রবিবার বিকেলের সতর্কবার্তায় এই কথা জানানো হয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গের ১০ জেলায় ঝড়বৃষ্টির সতর্কবার্তা
এদিন বিকেলে জারি করা আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী , উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে ঝড় হতে পারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে। ঝড়ের বেগ বেড়ে ঘন্টায় ৪৫ থেকে ৫০ কিমি হয়ে যেতে পারে কোনও কোনও জায়গায়। আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সব কটি জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে। পাশাপাশি শুক্রবার পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আপাতত ২-৩ দিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ৩৪.২
বালুরঘাট ৩১.৬
বাঁকুড়া ৩৫.২
ব্যারাকপুর ৩৩.৯
বহরমপুর ২৯.২
বর্ধমান ৩৫
ক্যানিং ৩৭
কোচবিহার ২৭.৪
দার্জিলিং ১৭.৫
ডায়মন্ডহারবার ৩৫.৬
দিঘা ৩৪.৬
মালদহ ৩৪.৮
শিলিগুড়ি ৩৪.৭
শ্রীনিকেতন ৩১.৭












Click it and Unblock the Notifications