রাজ্যের ওপরে বিস্তৃত মৌসুমী অক্ষরেখা! মহালয়ার আগে উত্তর দক্ষিণবঙ্গের জন্য কোন সতর্কবার্তা
আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশে কখনও মেঘ, কখনও রোদ। তবে দক্ষিণবঙ্গ জুড়েই অস্বস্তির আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে।
আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশে কখনও মেঘ, কখনও রোদ। তবে দক্ষিণবঙ্গ জুড়েই অস্বস্তির আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে। সকাল ১০টার পর কোনও কোনও জায়গায় স্থানীয় ভাবে একপশলা বৃষ্টি হয়।

রাজ্যের ওপরে মৌসুমী অক্ষরেখা
মৌসুমী অক্ষরেখা অমৃতসর, রোহতক, জামশেদপুর, বালাসোর, বাঁকুড়া, দিঘার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহ দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৬.২
বালুরঘাট ২৭.৮
বাঁকুড়া ২৬.৫
ব্যারাকপুর ২৬.৭
বহরমপুর ২৫.৬
বর্ধমান ২৫.৪
ক্যানিং ২৬.৬
কোচবিহার ২৩.১
দার্জিলিং ১৬
দিঘা ২৭.৪
কলকাতা ২৭.৮
মালদহ ২৭.৯
পুরুলিয়া ২৬
শিলিগুড়ি ২৫.১
শ্রীনিকেতন ২৬.৯












Click it and Unblock the Notifications