শীতের আমেজের মধ্যেই চড়ল পারদ, রাজ্যের আবহাওয়া নিয়ে যে পূর্বাভাস হাওয়া অফিসের

পূর্বাভাস মতোই চড়ল পারদ। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় একডিগ্রি বেড়ে যায়। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৩ ডিগ্রি। শুক্রবার তা বেড়ে গিয়ে দাঁড়ায় ১৫.২ ডিগ্রিতে।

পূর্বাভাস মতোই চড়ল পারদ। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় একডিগ্রি বেড়ে যায়। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৩ ডিগ্রি। শুক্রবার তা বেড়ে গিয়ে দাঁড়ায় ১৫.২ ডিগ্রিতে। তবে সকালের দিকে শীতের আমেজ যথারীতি বজায় রয়েছে। আগামী কয়েকদিন আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস

তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস

শুক্রবার থেকে যে তাপমাত্রা বাড়ত পারে তার পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। কলকাতায় দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি আর রাতের তাপমাত্রা ১৬-১৭-য় পৌঁছে যেতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের সব জেলাতেই আবহাওয়া শুকনো থাকবে আগামী কয়েকদিন। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রা বড় কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে। এদিন দার্জিলিং বাদ দিয়ে বেশিরভাগ শহরেরই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

আপাতত আকাশ পরিষ্কার থাকবে। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রা বড় কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে। এদিন দক্ষিণবঙ্গের প্রায় সব শহরের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ১৪.৩
বালুরঘাট ১২.৮
বাঁকুড়া ১৩.৬
ব্যারাকপুর ১২.২
বহরমপুর ১৩.৬
বর্ধমান ১৪
ক্যানিং ১৩.৬
কোচবিহার ৯.৬
দার্জিলিং ৫.৮
ডায়মন্ডহারবার ১৫
দিঘা ১৪.৬
মালদহ ১৫.৩
শিলিগুড়ি ৮.৫
শ্রীনিকেতন ১২.৫

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+