শীতের কি ইউটার্ন, নাকি পাকাপাকি বিদায়, কোন পূর্বাভাস হাওয়া অফিসের
শীতের বিদায় পর্ব কার্যত শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার রাত থেকেই বাড়তে চলেছে তাপমাত্রা। আগামী ২-৩ দিনে তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
শীতের বিদায় পর্ব কার্যত শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার রাত থেকেই বাড়তে চলেছে তাপমাত্রা। আগামী ২-৩ দিনে তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। শুরু রাতেরই নয়, একইসঙ্গে দিনের তাপমাত্রাও বাড়তে চলেছে। তবে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এদিন সামান্য বেড়েছে কলকাতার পারদ। সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।

ধাপে ধাপে বাড়বে তাপমাত্রা
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে ধাপে ধাপে বাড়বে তাপমাত্রা। আপাতত দু-তিন দিন শীতের আমেজ থাকলেও বেলা বাড়লেই তাপমাত্রা বাড়বে। দিনের গরম অনুভূত হবে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের সব জেলাতেই আবহাওয়া শুকনো থাকবে আগামী কয়েকদিন। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রা বড় কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে। তবে তারপর থেকে তাপমাত্রা ধাপে ধাপে ২-৩ ডিগ্রি বাড়বে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আপাতত আকাশ পরিষ্কার থাকবে। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রা বড় কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে। তবে তারপর থেকে তাপমাত্রা ধাপে ধাপে ২-৩ ডিগ্রি বাড়বে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১৩
বালুরঘাট ১৪.৮
বাঁকুড়া ১২.৩
ব্যারাকপুর ১০.৮
বহরমপুর ১২.৪
বর্ধমান ১১.২
ক্যানিং ১৩
কোচবিহার ৯.১
দার্জিলিং ৬.২
ডায়মন্ডহারবার ১৪.৩
দিঘা ১৪
মালদহ ১৪
শিলিগুড়ি ৭.৪
শ্রীনিকেতন ৯.৭












Click it and Unblock the Notifications