নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলা! স্বাধীনতা দিবসে উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়ার সতর্কবার্তা

নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলা! স্বাধীনতা দিবসে উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়ার সতর্কবার্তা

আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এছাড়াও এদিন নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। ফলে স্বাধীনতা দিবসের দিন রাজ্যের পশ্চিমাংশে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বঙ্গোরসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত

বঙ্গোরসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত

উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। একইসঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত। ফলে প্রথমে দক্ষিণবঙ্গ ও পরে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দফতর থেকে মৎস্যজীবীদের সতর্ক করে বলা হয়েছে, ১৪ ও ১৫ অগাস্ট তাঁরা যেন পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে মাছ ধরতে না যান।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলি কিংবা পরবর্তী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির কোনও সতর্কবার্তা নেই। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

দক্ষিণবঙ্গে আবহাওয়া

দক্ষিণবঙ্গে আবহাওয়া

আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ১৪ অগাস্ট দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। অর্থাৎ শনিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৬.৮
বালুরঘাট ২৮.৮
বাঁকুড়া ২৭.২
ব্যারাকপুর ২৬.৯
বহরমপুর ২৫.৬
বর্ধমান ২৬.২
ক্যানিং ২৮.৪
কোচবিহার ২৬.৩
দার্জিলিং ১৬.৬
কলকাতা ২৭.১
মালদহ ২৮.২
পুরুলিয়া ২৬
শিলিগুড়ি ২৫.৩
শ্রীনিকেতন ২৭.২

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+