কালবৈশাখী হতে পারে ঘন্টায় ৬০ কিমি বেগে, সতর্কবার্তা হাওয়া অফিসের
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোন জায়গায় ঘন্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাসে এমনটাই বলা হয়েছে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোন জায়গায় ঘন্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাসে এমনটাই বলা হয়েছে। এছাড়াও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস
মঙ্গলবারও রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। তবে তা বেশি হতে পারে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর জানিয়েছে, বিহার থেকে ছত্তিশগড় পর্যন্ত অক্ষরেখা তৈরি হওয়ার কারণে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। ফলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী , উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই মঙ্গল ও বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি ঝড়-বৃষ্টি হতে পারে। একদিন বাদ দিয়ে ফের তা হতে পারে শুক্র ও শনিবার। আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে মঙ্গল ও বুধবারের জন্য। বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বৃষ্টি হতে পারে। কোনও কোনও জায়গায় ঝড় হতে পারে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে। এছাড়া পরের দিনগুলিতে কোন কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। আপাতত ২-৩ দিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ৩৩.৮
বালুরঘাট ৩১.২
বাঁকুড়া ৩৩.৮
ব্যারাকপুর ৩৪.১
বর্ধমান ৩৪
ক্যানিং ৩৪.৬
কোচবিহার ৩১.৯
দার্জিলিং ১৮.৬
ডায়মন্ডহারবার ৩৬.৪
দিঘা ৩৪.২
কলকাতা ৩৫.১
মালদহ ৩৪
শিলিগুড়ি ৩৩.২
শ্রীনিকেতন ৩৩.৬












Click it and Unblock the Notifications