কবে কোথায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
ফের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, আর তার জেরে দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা।
ফের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, আর তার জেরে দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে বৃষ্টি হলেও, তাপমাত্রা একটু একটু করে বাড়বে।

গরমের দাপট বাড়বে
আবহাওয়া দফতর জানিয়েছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা কাশ্মীরে ঢুকেছে। এছাড়াও রাজস্থানের ওপর একটি নিম্নচাপ তৈরি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। যা এগনোর সময় প্রথমে আরব সাগর ও পরে বঙ্গোপসাগর থেকে জলীয় বাস্পের যোগান পেলে শুক্রবার ও শনিবার বৃষ্টি বাড়তে পারে বাংলায়। তবে বৃষ্টি হলেও গরমের পরিমাণ প্রতিদিনই একটু একটু করে বাড়বে বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী , উত্তরবঙ্গে বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে হাল্কা বৃষ্টি হতে পারে। শনি, রবি ও সোমবার সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। বজ্র বিদ্যুতের সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। তবে আগামী ২-৩ দিন এলাকার রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার ও শুক্রবার পশ্চিমের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যেসব জায়গায় বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টি হতে পারে সেগুলি হল পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবূাদ ও নদিয়া জেলা। শনি, রবি ও সোমবার সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। বজ্র বিদ্যুতের সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। তবে আগামী ২-৩ দিন এলাকার রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১৮.৭
বালুরঘাট ২০.৮
বাঁকুড়া ১৯.৬
ব্যারাকপুর ২০.২
বহরমপুর ১৭.২
বর্ধমান ২০.২
ক্যানিং ২২.৪
কোচবিহার ১৫.৫
দার্জিলিং ৭.৮
ডায়মন্ডহারবার ২২.৭
দিঘা ২১.৪
মালদহ ২১.১
পুরুলিয়া ১৪
শিলিগুড়ি ১৫.২
শ্রীনিকেতন ১৮.৯












Click it and Unblock the Notifications