অপেক্ষার অবসান! আজ রাজ্যে ঢুকছে বর্ষা, কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস, একনজরে

বর্ষার জন্য অপেক্ষার অবসান। শুক্রবার রাজ্যে ঢুকছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ১ জুন কেরলে বর্ষা প্রবেশ করেন। অন্যদিকে মায়ানমার হয়ে বর্ষা উত্তর পূর্ব ভারতে দিন দুয়েক আগেই প্রবেশ করেছে।

বর্ষার জন্য অপেক্ষার অবসান। শুক্রবার রাজ্যে ঢুকছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ১ জুন কেরলে বর্ষা প্রবেশ করেন। অন্যদিকে মায়ানমার হয়ে বর্ষা উত্তর পূর্ব ভারতে দিন দুয়েক আগেই প্রবেশ করেছে। এবার সেদিন থেকেই উত্তরবঙ্গে প্রবেশ।

দিনভর মেঘলা আকাশ

দিনভর মেঘলা আকাশ

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন দিনভর আকাশ মেঘলা থাকতে চলেছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। উত্তরবঙ্গের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

 নিম্নচাপ সুষ্পষ্ট নিম্নচাপে পরিণত

নিম্নচাপ সুষ্পষ্ট নিম্নচাপে পরিণত

পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছিল। সেই নিম্নচাপ ইতিমধ্যেই সুষ্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। সেটি অবস্থান করছে, পশ্চিম মধ্য উত্তর মধ্য বঙ্গোপসাগরে। এই নিম্নচাপের প্রভাবে আগামী ৩ দিন অন্ধ্র ও কর্নাটক উপকূলে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে তার পরের ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত ৫ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। কোনও কোনও জায়গায় ঝড় হতে পারে ঘন্টায় ৩০-৪০ কিমি। আগামী ২-৩ ঘন্টার মধ্যে দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+