সপ্তাহ শেষে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ! উত্তরবঙ্গের জন্য কোন সতর্কতা হাওয়া অফিসের

সপ্তাহ শেষে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ! উত্তরবঙ্গের জন্য কোন সতর্কতা হাওয়া অফিসের

বুধবার দক্ষিণবঙ্গে মাঝেমধ্যে বৃষ্টি হবে। বৃহস্পতি ও শুক্রবারে তা বেশ খানিকটা বাড়বে। তবে এই বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে শনিবার নাগাদ দক্ষিণবঙ্গ জুড়েই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দফতর।

একইসঙ্গে নিম্নচাপের সম্ভাবনা, রয়েছে মৌসুমী অক্ষরেখা

একইসঙ্গে নিম্নচাপের সম্ভাবনা, রয়েছে মৌসুমী অক্ষরেখা

ফের নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। বৃহস্পতিবার নাগাদ এই নিম্নচাপ তৈরি হতে পারে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপর অবস্থান করছে। জামশেদপুর থেকে দিঘা হয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে সক্রিয় রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গে আবহাওয়া

দক্ষিণবঙ্গে আবহাওয়া

আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। পরবর্তী ২৪ ঘন্টায় দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার নাগাদ দক্ষিণবঙ্গ জুড়েই ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৭.৬
বালুরঘাট ২৭.৮
বাঁকুড়া ২৭.৯
ব্যারাকপুর ২৭.৮
বহরমপুর ২৭.৬
বর্ধমান ২৬
ক্যানিং ২৮.৪
কোচবিহার ২৬.১
দার্জিলিং ১৬.৪
কলকাতা ২৮.৩
কৃষ্ণনগর ২৫.৪
মালদহ ২৬.৪
পুরুলিয়া ২৬
শিলিগুড়ি ২৬.৩
শ্রীনিকেতন ২৮

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+