উত্তর পূর্ব ভারতে বর্ষার প্রবেশ! উত্তর ও দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর আগমনের দিন জানাল আবহাওয়া দফতর
উত্তর পূর্ব ভারতে বর্ষা প্রবেশ করেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় রাজ্যে বর্ষা প্রবেশের সম্ভাবনা উজ্জ্বল।
উত্তর পূর্ব ভারতে বর্ষা প্রবেশ করেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় রাজ্যে বর্ষা প্রবেশের সম্ভাবনা উজ্জ্বল। এদিন বেলার দিকে কিংবা সন্ধের দিকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার কলকাতার আকাশ মেঘলা থাকবে বলে জানানো হয়েছে।

২৪ ঘন্টায় রাজ্যে বর্ষার প্রবেশ
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৪ ঘন্টায় রাজ্যে বর্ষার প্রবেশের সম্ভাবনা তৈরি হয়েছে। উত্তর পূর্ব ভারতে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে। সেই পথেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করতে চলেছে। উত্তরবঙ্গে বর্ষার প্রবেশের ২৪ ঘন্টার মধ্যে তা দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে মৌসুমী বায়ুতে গতি
পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। সেই নিম্নচাপের কারণে অন্ধ্র ও ওড়িশা উপকূলে এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই নিম্নচাপের কারণেই মৌসুমী বায়ু গতি পেয়েছে বলে মনেব করছেন আবহাওয়াবিদদের একাংশ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই কালো মেঘ জনতে শুরু করেছে। এদিন সকালে কোথাও কোথাও ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। কোনও কোনও জায়গায় ঝড় হতে পারে ঘন্টায় ৩০-৪০ কিমি। তবে আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।












Click it and Unblock the Notifications