দুর্যোগ চলবে উত্তরের ৫ জেলায়! দক্ষিণবঙ্গের জন্য কোন পূর্বাভাস হাওয়া অফিসের, একনজরে
দুর্যোগ চলবে উত্তরের ৫ জেলায়! দক্ষিণবঙ্গের জন্য কোন পূর্বাভাস হাওয়া অফিসের, একনজরে
আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। স্থানীয়ভাবে আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ কোনও কোনও জায়গায় এক-দু পশলা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

মৌসুমী অক্ষরেখার অবস্থান হিমালয়ের পাদদেশে
মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। এছাড়াও তা পূর্ব উত্তর প্রদেশ থেকে ছত্তিশগড় হয়ে দক্ষিণ ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ ওড়িশার ওপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত।

উত্তরবঙ্গের আবহাওয়া
আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। এছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদেহ বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরের ২৪ ঘন্টাতেও হিমালয়ের পাদদেশের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের বেশির ভাগ জায়গাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস সেই।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসনসোল ২৪.৭
বালুরঘাট ২৮.৪
বাঁকুড়া ২৬.২
ব্যারাকপুর ২৬
বর্ধমান ২৬.৪
ক্যানিং ২৮
কোচবিহার ২৬.৭
দার্জিলিং ১৬.৬
ডায়মন্ডহারবার ২৯
দিঘা ২৮.৬
কলকাতা ২৮.২
মালদহ ২৬.৮
পুরুলিয়া ২৫.৪
শিলিগুড়ি ২৫.১
শ্রীনিকেতন ২৫












Click it and Unblock the Notifications