বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা! ভাসবে কি দক্ষিণবঙ্গ, কোন সতর্কবার্তা হাওয়া অফিসের
বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা! উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য কোন জেলার জন্য কোন সতর্কতা
দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, বৃহস্পতি-শুক্রবার নাগাদ দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হতে পারে। এমনটাই পূর্বাভাস দিয়েছে, আলিপুর হাওয়া অফিস। আর উত্তরবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে বলেও জানানো হয়েছে।

ফের নিম্নচাপের সম্ভাবনা, সঙ্গে রয়েছে মৌসুমী অক্ষরেখা
বঙ্গোপসাগরে ফের একবার নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার নাগাদ এই নিম্নচাপ তৈরি হতে পারে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা জামশেদপুর থেকে দিঘা হয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে সক্রিয় রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে আলিপুরদুয়ারের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গে আবহাওয়া
আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এইসময় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি হবে বলেও জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৬.৩
বালুরঘাট ২৮.৪
বাঁকুড়া ২৬.৭
ব্যারাকপুর ২৬.৬
বহরমপুর ২৫.২
বর্ধমান ২৬
ক্যানিং ২৭.৪
কোচবিহার ২৫.৬
দার্জিলিং ১৬.২
কলকাতা ২৭.৯
কৃষ্ণনগর ২৫.৬
মালদহ ২৮.৬
পুরুলিয়া ২৬.৪
শিলিগুড়ি ২৫.২
শ্রীনিকেতন ২৭.১












Click it and Unblock the Notifications