ফের পশ্চিমী ঝঞ্ঝা! সপ্তাহের শেষে রাজ্যের কোথায় কোন আবহাওয়া জানাল হাওয়া অফিস
ফের পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি। দোলের পর হোলি মোটামুটি ভাবে রোদ ঝলমলে থাকতে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে সপ্তাহের শেষে ঝড় বৃষ্টি হতে পারে।এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস
ফের পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি। দোলের পর হোলি মোটামুটি ভাবে রোদ ঝলমলে থাকতে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে সপ্তাহের শেষে ঝড় বৃষ্টি হতে পারে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে বলেই জানা গিয়েছে।

সপ্তাহের শেষে ফের ঝড়-বৃষ্টির ভ্রুকুটি
আপাতত আবহাওয়া পরিষ্কার থাকলেও সপ্তাহ শেষের দিকে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পশ্চিমী ঝঞ্ঝার ফলেই আবহাওয়ার এই পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন হাওয়া অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী , মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে। তবে শুক্রবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই হাল্কা বৃষ্টি শুরু হতে পারে বলে জানানো হয়েছে। তবে আগামী ২-৩ দিন এলাকার রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার আবহাওয়া শুকনো থাকবে। শুক্র, শনি, রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই। সঙ্গে থাকতে পারে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। আর পশ্চিমের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির হতে পারে বলে জানানো হয়েছে। পাশাপাশি আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১৬
বাঁকুড়া ১৬.২
ব্যারাকপুর ১৬.১
বর্ধমান ১৭
ক্যানিং ১৮
কোচবিহার ১৪.৫
দার্জিলিং ৬.৬
ডায়মন্ডহারবার ১৯.৪
দিঘা ১৮.৪
মালদহ ১৮
পুরুলিয়া ১৪.২
শিলিগুড়ি ১৫
শ্রীনিকেতন ১৫.৪












Click it and Unblock the Notifications