দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির পূর্বাভাস! সঙ্গে থাকবে ঝড়, জানাল হাওয়া অফিস
দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির পূর্বাভাস! সঙ্গে থাকবে ঝড়, জানাল হাওয়া অফিস
রাজ্য তথা দেশ জুড়ে চলেছে করোনা মোকাবিলায় লকডাউন। কিন্তু তারই মধ্যে তাপমাত্রা বেড়েছে রাজ্য জুড়ে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী , বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিং ও কালিম্পং-এর দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সব বৃষ্টি হতে পারে। যদিও বাকি জেলাগুলির জন্য সেরকম কোনও সতর্কতা নেই। আগামী ৩ দিনের উত্তরবঙ্গ জুড়ে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতি ও শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও কলকাতা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে আগামী ৩ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

আবহাওয়া দফতরের সতর্কবার্তা
আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, রবিবার বিকেলের পর থেকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতায় ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ৩৭
বাঁকুড়া ৩৯.১
ব্যারাকপুর ৩৬.৮
বর্ধমান ৩৭
ক্যানিং ৩৭
কোচবিহার ৩৩.১
দার্জিলিং ১৯
ডায়মন্ডহারবার ৩৬.৪
দিঘা ৩৫.২
মালদহ ৩৫.৯
শিলিগুড়ি ৩২.৬
শ্রীনিকেতন ৩৭.১












Click it and Unblock the Notifications