কালবৈশাখীর পূর্বাভাস দক্ষিণবঙ্গ জুড়ে, এই আবহাওয়া কতদিন, জেনে নিন

দিনে প্রবল গরম আর সন্ধে হলেই ঝড়বৃষ্টি। রাজ্য জুড়ে যে আবহাওয়া চলছে, তা আগামী ৫ দিন বজায় থাকবে। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের।

দিনে প্রবল গরম আর সন্ধে হলেই ঝড়বৃষ্টি। রাজ্য জুড়ে যে আবহাওয়া চলছে, তা আগামী ৫ দিন বজায় থাকবে। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। আগামী মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির তীব্রতা বাড়বে বলেও জানানো হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস

দিনে গরম আর সন্ধে হলেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি। শনিবারের পর রবিবারেও এই পরিস্থিতি জারি থাকতে চলেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। শনিবার নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও ২ বর্ধমানে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দাপট দেখাতে পারে কালবৈশাখী। আগামী মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির তীব্রতা বাড়তে পারে মঙ্গলবার থেকে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী , উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহবৃষ্টি হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সব বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির হবে। সতর্কবার্তায় বলা হয়েছে, সঙ্গে ঝড় হতে পারে ঘন্টায় ঘন্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে। আপাতত ২-৩ দিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ৩৬.৫
বালুরঘাট ৩২
বাঁকুড়া ৩৫.৮
ব্যারাকপুর ৩৫.১
বর্ধমান ৩৬
ক্যানিং ৩৫
কোচবিহার ৩০.৬
দার্জিলিং ১৭.৫
ডায়মন্ডহারবার ৩৫
দিঘা ৩৫
কলকাতা ৩৫.৬
মালদহ ৩১
শিলিগুড়ি ৩১.৭
শ্রীনিকেতন ৩৫

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+